যখন তুমি ^gu^ খেতে পছন্দ করবে, তখনই বুঝবে তুমি কুকুর হয়ে গেছো!!
এসএম রিজভী আকরাম
ব্যক্তিগত ব্লগ
সোমবার, ১ জুন, ২০২৬
শুক্রবার, ২৯ মে, ২০২৬
কোরবানি
প্রতিবছরে কত হজ্জ, আর কত শত কোরবানি,
মনের পশু পারি না মারতে, এই শুধু চেনা গ্লানি!
সবাই যেন নিজেই সঠিক, অন্যরা সব ভুল,
তবু আমরা সাচ্চা মুসলিম, ঈমানই মোদের কূল!
খোদার ঘরেতে হাজিরা দিই, অন্তরে পুষি পাপ,
মানুষের মনে কষ্ট দিয়ে ভাবি, হজ্জই কাটিবে শাপ!
লেবাসের নিচে লুকিয়ে রাখি হিংসা-লোভের পাহাড়,
নিশ্চিত মোরা, আমরাই শুধু ওপারেতে পাইব পার।
ভেতরের পশুটাই রয়ে গেল বেঁচে, মানুষটা হলো বিলীন,
হায়রে মানুষ, হায়রে সমাজ, এ কেমন আমাদের দ্বীন?
#EidUlAdhaMubarak
#EidVacation
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
কাগজে বাঘ
আমি এক কাগজে বাঘ,
অল্পতেই দুমড়ে মুচরে যাই!
আমি দুর্বল, অথবা ভাবতে ভালোবাসি,
তোমার দম্ভের চেয়ে আমার নম্রতার শক্তি বেশি!
আমি এক মাটির প্রদীপ,
ঝড়ের এক ফুঁয়েই নিভে যাই!
আমি সামান্য, অথবা নিভে যেতেই ভালোবাসি,
তোমার আলোর চেয়ে আমার অন্ধকারের জেদ বেশি!
আমি এক কাঁচের দেয়াল,
পাথরের এক আঘাতেই গুঁড়িয়ে যাই!
আমি ভঙ্গুর, অথবা ভেঙে যেতেই ভালোবাসি,
তোমার আঘাতের চেয়ে আমার ক্ষমার শক্তি বেশি!
©️
১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে ২০২৬ খ্রিষ্টাব্দ
শনিবার, ১৬ মে, ২০২৬
Mashrafe Bin Mortaza
ন্যাকা!
এদের তিনবেলা রুটিন করে কানের উপর থাবড়ানোর আগে ও পরে আরেকবার করে থাবড়ানো দরকার!
আচ্ছা, ধরেন Mashrafe Bin Mortaza -কে একটা অপশন দেওয়া হলো — হয় ওর বাড়িঘর, সারাজীবনের অর্জন আর প্রাইজগুলো ভেঙে আগুনে পুড়িয়ে দেওয়া হবে, না হয় ওর দুই ছেলের/মেয়ের একটিকে হেলিকপ্টার থেকে গু*লি* ###...। তাহলে সে কোনটা বেছে নেবে?
সে বলেছে "হয়তোবা-আমার কোন ভুল ছিল", তার মানে কি সে এখনো তার ভুলটা বুঝতে পারছে না??
#একসময়_তুমি_আমার_প্রিয়_অধিনায়ক_ছিলে!
শনিবার, ২১ মার্চ, ২০২৬
🕌 ঈদ মোবারক 🌙
আজ ঈদের খুশি আটকে থাকে মোবাইলের রিলে,
তৃপ্তির ঢেকরও মাপা হয় রেস্তোরাঁর বিলে।
আতর মাখা কোলাকুলিতে নেই সেই আগের টান,
ক্যামেরার ফোকাসে বন্দী আজ কৃত্রিম অভিমান।
সবাইকে ঈদের শুভেচ্ছা!
🕌 ঈদ মোবারক 🌙
#EidMubarak
#EidUlFitr2026
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
ছদ্মবেশে শৃঙ্খল
আমি স্বাধীনতা চাই না,
যেথায় আমার কণ্ঠ রোধ হয়;
অচেনা এক শিকলে বাঁধার ভয়।
আমি মানি না সেই শৃঙ্খল,
যার নাম দিয়েছ মুক্তি,
সেথায় কেবল ধোঁয়াশা
আর মিথ্যে কথার যুক্তি!
আমার আকাশ ছিনিয়ে নেব,
আমি আবার স্বাধীন হবো;
থাকবে না আর তিমির কালো,
প্রয়োজনে তীব্র আগুন হবো!
বেয়ারা আমি ভাঙবো শেকল,
মুক্তি আমারই হাতে,
লড়ব একা লড়াকু প্রাণে,
এই অন্ধকারের সাথে!
------///
©
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
অভিশাপ
তেলাবিব, তুমি এক পাষাণ-অন্ধ শহর,
আলোকিত হও আজ মিসাইলের আলোয়!
যে বধির কান শোনে না গাজার হাহাকার,
বোমার শব্দই হোক তোমার শ্রবণ-স্বর!
যে শয্যায় পৌঁছায় না রক্তাক্ত শিশুর দীর্ঘশ্বাস,
সেথায় নামুক আজ অগ্নিবৃষ্টি, ঘটুক সর্বনাশ!
ভস্মের মাঝে খুঁজে নাও তুমি উৎসবের উপাদান,
কান্নার চেয়ে বড় হোক বারুদের জয়গান!
আজ প্রতিটি ইটের পাঁজরে জাগুক আগুনের শিখা,
ললাটে তোমার আঁকা হোক আজ বিনাশের জয়টিকা!
©
রবিবার, ১ মার্চ, ২০২৬
বিভাজনের খতিয়ান!
রক্তে যখন ঘুণ ধরেছে, টুপির রঙের দ্বন্দ্বে,
শোষক তখন অট্ট হাসে, বিভেদ বিষের গন্ধে।
কেউ বা মাতাল জাতের নেশায়, কেউ বা ধর্ম মোহে,
পুড়ছে মানুষ তিলে তিলে একই আগুনের দোহে।
শতাব্দী যায়, দৃশ্যবদল, পাল্টায় শুধু বেশ,
রক্তের রঙ একই আছে, আলাদা কেবল দেশ।
তুমি লড়ছো জাত নিয়ে আর, আমি লড়ছি দলে,
পেছন থেকে কসাই হাসে, রাজ্য চালায় ছলে!
থামাও এবার এই মিছে রণ, ধর্ম-বর্ণের খেলা,
পিঠ ঠেকেছে দেয়ালে আজ, ঘনিয়ে এলো বেলা।
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
টিনের চশমা
আমি টিনের চশমা পরে
গল্প বানায় নতুন ফ্রেমে!
মজবুত খুব, ভাঙবে না তো
অবহেলা বা ঘাতে,
সত্য, সরল খুঁজে মরি
এমন চশমা হাতে!
ঝাপসা হবে না তো লেন্স
জমবে না কোনো মেঘ,
এই চশমাতেই জড়িয়ে আছে
দেখার চরম বেগ!
দামী কাঁচের চশমা তো ভাই
অল্প চোটেই শেষ,
টিনের ফ্রেমে পৃথিবীটা আজ
দেখেছি অন্য বেশ!
💡
©
#Bangladesh #Politics #Election #Democracy
-----------------
#JusticeForHadi
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
গান্ডুজোকস–১
জাতীয় নির্বাচনের আর দুই সপ্তাহও বাকি নেই। বাংলাদেশে প্রায় দেড় দশকেরও বেশি সময় পর গণতন্ত্র ফিরতে যাচ্ছে। নির্বাচনের গরমে মাঘের শীত আগেই পালিয়েছে।
এমন সময়ে রাজনীতির মধ্যে একটু–আধটু সময় না দিলে নিজেকে বড় বেরসিক মনে হচ্ছে।
গান্ডুজোকস–১:
রিজভীর আশ্চর্য প্রদীপ থেকে হুয়া হুয়া করে এক দৈত্য বেরিয়ে এসে জিজ্ঞেস করল—
“বাছা, বলো তোমার মনের তিনটি ইচ্ছা!”
ভুল করা তো যাবে না। কিন্তু ঠিক কোন তিনটা ইচ্ছা এই দৈত্যকে দিয়ে পূরণ করানো যায়, যেখানে ইচ্ছার লিস্টই হাজারো!
দৈত্য, আমার প্রথম ইচ্ছা—
আমার হাতে একটি আংটি থাকবে। আমি না চাইলে কখনোই আংটিটি আমার থেকে দূরে সরে যাবে না। আর আমি যখন যেটা চাইব, এই আংটি সেটাই পূরণ করবে 🤯
আর বাকি দুটো ইচ্ছা…
ওটা থাক। পরে তোমার কাছ থেকেই চেয়ে নেব 🤩
(হঠাৎ ঘুম ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে—রাত ৩টা ৪৫ মিনিট।)
এর বেশ কিছু বছর পরে—
এক ভদ্রলোক একটি প্ল্যান নিয়ে একটি বিশাল প্লেন থেকে বাংলাদেশে ল্যান্ড করল। আশপাশে অনেকেই হাসাহাসি শুরু করল—
“এত বড় প্লেনে করে মাত্র একটা প্ল্যান নাকি? মাইরি, হতাশ!”
লোকটি কোনো জবাব দিল না।
কিন্তু রিজভী ঠিকই বুঝল—এই ভদ্রলোকের এক হাজারটা প্ল্যান আছে। আর এই একটা প্ল্যান, সেটা আসলে কিভাবে ওই এক হাজারটা প্ল্যান সফল করা যায়—তার মাস্টারপ্ল্যান 🫡
এই উপলব্ধি হওয়ায় নিজেকে বেশ বুদ্ধিমান ভেবে রিজভী সেলিব্রেশন হিসেবে হাওয়াই মিঠাই খাচ্ছিল।
হঠাৎ আবার উপলব্ধি—সে হাওয়াই মিঠাই ভেবে বালিশের অর্ধেক খেয়ে ফেলেছে! 🥱 (রাত ৪টা ০২ মিনিট) #justjokes
#Bangladesh #Politics #Election #Democracy
-----------------
#JusticeForHadi
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
#BegumKhaledaZia
এরশাদ বিরোধী আন্দোলন, '৯১-এর নির্বাচন, ক্ষমতা গ্রহণ—টিভিতে দেখা ঝাপসা স্মৃতি।
ঈদের দিন সবার সঙ্গে তার শুভেচ্ছা বিনিময়— শুধুমাত্র নারীদের সঙ্গে হাত মিলানো—বাসায় হাঁধর্মী আলোচনা।
জনসভায় তাকে কাছ থেকে দেখার জন্য প্রথম সারিতে দাঁড়িয়ে মুগ্ধ হওয়া!
বিরোধীদের নিয়ে তার ভাষণ, সাবলীলতা, ব্যক্তিত্ব এবং আপসহীনতার প্রতিটি পদক্ষেপ! আর বক্তৃতার মাঝে 'ইনশাআল্লাহ' উচ্চারণে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসের এক অসাধারণ অনুসরণ ছিল।
'বেগম খালেদা জিয়া'—এটি কোনো একটি নাম নয়, এটি একটি আদর্শ।🇧🇩
©
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
#BegumKhaledaZia
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
হৃদয়ে রক্তক্ষরণ
ক্ষুদিরাম থেকে তিতুমীর,
মালালা থেকে ওসমান—
ইতিহাস হয় ক’জনের,
হাসিমুখে যে কুরবান।
ওসমান—তুমি ওসমান হাদি,
প্রজন্ম পেল সাহসী নদী।
হবে বহমান - হাজার স্মরণ,
তবু হৃদয়ে আজ রক্তক্ষরণ।
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
একজন "ওসমান হাদি"
মাত্র ৩২ বছর বয়সী এক তরুণ। মাত্র এক বছর আগেও যাকে দেশের মানুষ চিনত না। কখনো এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, মধ্যবিত্ত পরিবারের সন্তান—টাকা ঢেলে লোক পোষার সামর্থ্যও নেই।
তবু আজ তার জন্য সারা দেশে হাহাকার, অশ্রু আর দোয়া- এমন ঘটনা এই প্রথম।
নিজের পরিবার আর রাসুল (সা.)–এর বাইরে কোনো একক বাক্তির জন্য নামাজের পাটিতে এই প্রথম অশ্রু, হৃদয়ে এভাবে রক্তক্ষরণ—এই অনুভূতিও আমার অপরিচিত।
কি আছে এই হাদির মাঝে? "একটি আধ্যাত্মিক শক্তি"
স্বপ্ন দেখার শক্তি।
মানুষকে স্বপ্ন দেখানোর শক্তি।
যিনি নিজের স্বার্থ বা দলীয় গণ্ডির ঊর্ধ্বে উঠে, দেশের মানুষ, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেছেন।
ভয়ের তোয়াক্কা না করে সত্য বলেছেন, সত্য উন্মোচনের সাহস দেখিয়েছেন।
দালালি, কাপুরুষতা, নোংরামি এবং স্বার্থপরতার রাজনীতির ভিড়ে একজন সাহসী এবং কিছু বলতে না পারা মানুষের কণ্ঠস্বর হয়েছেন - এই কারণেই হয়তো হয়ে উঠেছেন কোটি মানুষের হৃদয়ের নাম "হাদি"- তোমার অপেক্ষায় বাংলাদেশ।
ইনকিলাব জিন্দাবাদ।✊🇧🇩
#OsmanHadi
#ComeBackSoon
#BangladeshWaitingForYou
#InquilabZindabad
১৫.১২.২০২৫
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
আমাদের এক ’৭১ ছিল
এক হাত থেকে অন্য হাতে, সবাই তারে কাছে টানে!
এ যেন এক পরশমণি, সোনার খনি-মধুর খনি,
কাছে টেনে-বনিক বনে, সবাই তারে সওদা করে!
আজও তার দামে দাম, চলছে হাট-বাজার,
রক্তে লেখা ইতিহাস আজ ভ্রষ্ট, অস্থিটা সবার !
শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
হিস্যা!!
রক্তের রং তো আলাদা নয়,
ব্যথাও নিশ্চয়ই একই হয়?
মেহনতির জীবন কেন,
সমাজপতির সমান নয়?
আমায় মেরে উল্লাস তোমার!
তোমার কষ্টে কাঁদতে বলো?
আমরাও আছি তুষ্টে তোমায়!
কে বলেছে আমায় ভাল?
স্বার্থ যেনো এমনই হয়,
ভুলে যাই সব সহজে,
কে বলেছে মুক্তি চাই,
হিস্যা তো নেই মগজে!!
✍️ ১৫ ই আগস্ট ২০২৫-সাভার
শনিবার, ২ আগস্ট, ২০২৫
অসম্পূর্ণ ৫২!
তুমি দিয়েছিলে বাংলা সেদিন,
অশ্বরশ্মি এখনো বাঁধা!
তুমি বলেছিলে লিখতে সেদিন,
কালি ছাড়া লেখনী এখনও সদা!
অন্যায়ে তুমি বলতে শিখিয়ে,
মুখে আটকানো সাপেক্ষতা!
© Rezvi Akram
Pictures: Google
জুলাইয়ের আলো!
সোনার সেতু চাই না আমি,
আমার বাঁশের সেতুই ভালো,
উড়াল পথে, হীনবল হয়ে
ভাইয়ের লাশ কাঁধে নিয়ে,
মুখ চুপিয়ে ফেরার থেকে,
মেঠো পথই ভালো!
এই সেদিনও তো স্বাধীন ছিলাম,
হাঁটতে চলতে গুণগুণাতাম,
এখন যেনো শহর রেলে,
রক্ত মাখা ভিজা শার্টে
বৈদ্যশালা খোঁজার থেকে,
আমার, বলদ গাড়িই ভালো!
তাইতো জুলাই চুপটি এসে,
বইয়ের পাশে আগুন জ্বেলে
দেখিয়ে গেল আলো!!
___________________
✍️ জুলাই ২০২৪, ২০২৫
শেষের ২৪!
এ এক যুদ্ধ যুদ্ধ খেলা,
বুকটা ভরা স্বপ্ন নিয়ে, দুঃখ নিয়ে চলা!
সবাই জ্ঞানী, সবাই এখন রাতের মধ্যেই চাই,
ভিন্ন কিছু মানতে নারাজ, জ্ঞানের বুলি উড়াই!
তোমার ছেলে চাইলে কিছু তুমিও তো সময় চাও,
এখুনি চাই, বুঝতে বিরাগ বাস্তবতার ভাও!
আমরা এখন প্রচুর জ্ঞানী, নম্রতার অভাব,
শিষ্টাচার ছাড়া জ্ঞান, সে যে পানি ছাড়া ডাব!
________---------__________---------
আবেগের নদী
আল্লাহর প্রতিটি সৃষ্টি অর্থবহ।
প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘণ্টা, প্রতি দিন, মাস, বছর—সবকিছুই তিনি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন।
তবু কিছু কিছু সময়, কিছু কিছু তারিখ, কিছু মাস—
মানুষের হৃদয়ে বিশেষভাবে গেঁথে যায়।
সেই সময়গুলো একেকটা জাতির, একেকটা হৃদয়ের ভেতর আলাদা করে নাড়া দেয়।
আমাদের জন্য তেমনই এক মাস ‘জুলাই’।
‘জুলাই’ মানেই কেবল বর্ষাকাল নয়,
জুলাই মানেই কেবল ছুটির অপেক্ষা নয়।
বাংলাদেশের ইতিহাসে জুলাই মানে এক অন্যরকম অনুভব, এক জেগে ওঠা আবেগের নদী।
কখনো হারানোর কষ্ট, কখনো হঠাৎ ভেঙে পড়ার ভয়,
আবার কখনো বুকভরা প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা—
জুলাই ভাবতেই অনুভূতিগুলো যেন আরও বাস্তব হয়ে ধরা দেয়।
এই মাসে এমন কিছু ঘটেছে, যা সময় পেরিয়ে গেলেও
মানুষের ভিতর থেকে সেই অনুভব মুছে যাবে না।
এই জুলাইয়ে মানুষ থেমে দাঁড়াবে, ফিরে তাকাবে, স্মরণ করবে, তৈরি হবে একটি ঢেউ।
এই ঢেউ স্মৃতির, এই ঢেউ ব্যথার,
আবার এই ঢেউ চেতনার, প্রশ্নের, প্রার্থনার।
জুলাই, শুধুই একটা মাস নয়।
এটা এক অনুভব, এক ইতিহাস, এক বার্তা—যা যুগ যুগ ধরে বহন করে যাবে বাংলাদেশের হৃদয়ে।
জুলাই
জুলাই আসুক ফিরে ফিরে,
আর নয় রক্ত নিতে,
জুলাই আসুক ফিরে ফিরে,
স্বাধীচেতার শপথ নিয়ে!
জুলাই আসুক ফিরে ফিরে,
জুলুম শেকল ছিঁড়ে দিতে,
যদি আবারও “স্বৈরা” ফেরে,
জুলাই আসুক ফিরে ফিরে!
#জুলাই #July #বাংলাদেশ