বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ছদ্মবেশে শৃঙ্খল

 আমি স্বাধীনতা চাই না,

যেথায় আমার কণ্ঠ রোধ হয়;

অচেনা এক শিকলে বাঁধার ভয়।


আমি মানি না সেই শৃঙ্খল, 

যার নাম দিয়েছ মুক্তি,

সেথায় কেবল ধোঁয়াশা 

আর মিথ্যে কথার যুক্তি!


আমার আকাশ ছিনিয়ে নেব,

আমি আবার স্বাধীন হবো;

থাকবে না আর তিমির কালো,

প্রয়োজনে তীব্র আগুন হবো!


বেয়ারা আমি ভাঙবো শেকল,

মুক্তি আমারই  হাতে,

লড়ব একা লড়াকু প্রাণে,

এই অন্ধকারের সাথে!

------///


©

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন