মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কাগজে বাঘ

আমি এক কাগজে বাঘ,

অল্পতেই দুমড়ে মুচরে যাই!

আমি দুর্বল, অথবা ভাবতে ভালোবাসি,

তোমার দম্ভের চেয়ে আমার নম্রতার শক্তি বেশি!


আমি এক মাটির প্রদীপ,

ঝড়ের এক ফুঁয়েই নিভে যাই!

আমি সামান্য, অথবা নিভে যেতেই ভালোবাসি,

তোমার আলোর চেয়ে আমার অন্ধকারের জেদ বেশি!


আমি এক কাঁচের দেয়াল,

পাথরের এক আঘাতেই গুঁড়িয়ে যাই!

আমি ভঙ্গুর, অথবা ভেঙে যেতেই ভালোবাসি,

তোমার আঘাতের চেয়ে আমার ক্ষমার শক্তি বেশি!


©️

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে ২০২৬ খ্রিষ্টাব্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন