শনিবার, ২ আগস্ট, ২০২৫

অভিযোগহীন

 ⏳

আমার কোন অভিযোগ নেই,

আছে শুধু দুঃখ পাওয়ার খেয়া!

ভাঙি আমি, গড়ি না আর,

নিঃশ্বাসে শুধু হাহাকার—

হিসাব না মেলানো কত যে চাওয়া!


তবুও হাসিমুখ, যুগের পর যুগ,

নীরবতার সাথে গাঁথা এক শপথ।

পথ চলায় নেই কোনো ভার,

ছায়া হয়ে চলি দিন—রাতের পার,

নিঃস্ব থেকেও চলি অজানার পথ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন