শুক্রবার, ২৪ জুলাই, ২০০৯

বিন্দু

আমি পাপীয়ান, নই শশী
ভাবি তোমায়
সে দোষে দোষী।

হৃদয় নিঙরানো ভালোবাসা
দিয়েছি তার-ও বেশি,
আমি,সে দোষে দোষী।

ঘিরে থাকা বৃত্তকে নই
বিন্দুকে ভালোবাসি,
বিন্দু বলে "বৃত্তের মায়া কেমনে ছেড়ে আসি"?

আমি সুধু বিন্দুকে ভাবি
বিন্দুকে ভালোবাসি,
আজ আমি,সে দোষে দোষী।।

২২/০৭/২০০৯ঢাকা
০৭শ্রাবণ/১৪১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন