জানিনা কবে আসবে সেদিন,
যেদিন আমি বলবো তোমায়....ভালোবাসি!
জানিনা সেদিন আদৌ আসবে কি না!
হয়তো তুমিও ভাবছো একই কথা,
হয়তো যেদিন আমি বলবো তোমায়,
তুমি হবে অন্য কারো।
তুমিও-ত বলতে পার....
আমি তোমায় ভালোবাসি..
তুমি হয়তো বলছো, তবে....
আমায় নই, অন্য কারো।।
২০০২কুষ্টিয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন